
Storage
64 GB/ 128 GB
RAM
6 GB/ 6 GB/ 8 GB
Main Camera
50+2 MP
Front Camera
8 MP
Display
6.7” 720×1600 p
Battery
Li-Po 5000 mAh
Samsung Galaxy A06 মোবাইল ফোন আগষ্ট 16, 2024 এ লঞ্চ হয়েছিলো এবং তা বাজারে আসে আগষ্ট 22, 2024 থেকে। এটি একটি লোয়ার বাজেট সেগমেন্টের ফোন যা অসাধারণ ডিসপ্লে, উন্নত ক্যামেরা এবং দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করে।
Samsung Galaxy A06 ডিভাইসে প্রসেসর মেডিয়াটেক হেলি G85 এর চিপসেট ব্যবহার করা হয়েছে। যা 12 nm এর আর্কিটেক এর উপর বিল্ড করা। এর আপ টু ক্লক স্পিড 8ghz এবং এতে GPU হিসেবে Mali-G52 MC2 রয়েছে। ফোনটিতে eMMC 5.1 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। লোয়ার সেটিং এ এটা গেমিং ও অন্যান্য মাল্টি টাস্কিং এবং এপ লোডিং এ মোটামুটি ভালো পারফর্ম করে।
Samsung Galaxy A06 তে Android 14 ভিত্তিক One UI 6 ব্যবহার করা হয় এবং এতে 64GB, 128GB ইনবিল্ট স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে (1000GB পর্যন্ত) বাড়ানো যায়।
Samsung Galaxy A06 এর সামনে 6.7 ইঞ্চি মাপের একটি ওয়াটার নচ কাটিং ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের প্যানেল বেসিক PLS LCD যার রেজোলিউশন বেসিক HD 720 x 1600 পিক্সেল এবং রিফ্রেশ রেট 60 HZ। উল্লেখ্য সামসাং গত বছরের তুলনায় এর বেজেল অনেক কমিয়েছে। যার দরুন এর বডি রেশিও 83.8% যা বাজেট অনুযায়ী ঠিক আছে বলা যায়।
Samsung Galaxy A06 এর ব্যাক সাইডে রয়েছে 50 MP এর প্রাইমারি ক্যামেরা এবং এর সাথে রয়েছে 2MP এর ম্যাক্রো ক্যামেরা। ক্যামেরায় তোলা ছবিতে ব্রাইটনেস এবং শার্পনেস বেশ ভালো থাকে। তবে, ভালো মানের ফটোগ্রাফি করতে পরিপূর্ণ আলো দরকার।
আর ফ্রন্টে রয়েছে 8 MP এর সেলফি ক্যামেরা যা HD+ রেজুলেশনে ভিডিও করতে সক্ষম।
Samsung Galaxy A06 এর ব্যাক প্যানেলে ও বডিতে ব্যবহার করা হয়েছে পলিকার্বোনেট। তবে এতে গ্লোসি ফিনিশ করা হয়েছে, যার কারণে ফোন দেখতে দুর্দান্ত মনে হয়। এর ব্যাক সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ। বক্সি শেইপের এই ডিভাইসের নীচে রয়েছে USB- C পোর্ট, 3. 5 mm এর অডিও জ্যাক এবং মাইক্রো স্পিকার গ্রিল।
এই ডিভাইসে রয়েছে সাইড মাউন্টেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর, যা বেশ কার্যকর। তাছাড়া রয়েছে ডুয়েল সিম কার্ড স্লট এবং একটি এক্সট্রা মেমোরি কার্ড স্লট। এটি IP54 সাপোর্টেড। অর্থাৎ এটি ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধী। মার্কেটে এর তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। নীল, সোনালী, সাদা কালারের অপশন যেন ব্যবহারকারী ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন।
বক্স কন্টেন্টে যা যা থাকেঃ
- Galaxy A06 মোবাইল
- একটি প্যাসিভ USB টাইপ-সি থেকে টাইপ-সি কেবল,
- একটি সিম ইজেক্টর টুল এবং
- কিছু ডকুমেন্টেশন
সুবিধা
- হালকা কিন্তু শক্ত প্লাস্টিকের তৈরি।
- নতুন যুক্ত হওয়া ফিঙ্গারপ্রিন্ট রিডারটি দ্রুত এবং নির্ভুল ।
- শক্তিশালী ব্যাটারি লাইফ।
- এফএম রেডিও রিসিভার এবং হার্ডওয়্যার প্রক্সিমিটি সেন্সর রয়েছে।
অসুবিধা
- বাক্সে কোনও চার্জার নেই।
- ডিসপ্লেটি শুধুমাত্র HD রেজোলিউশন অফার করে
- ডিসপ্লেটি যথেষ্ট উজ্জ্বল নয়, তাই এটি সরাসরি সূর্যের আলোতে বা উজ্জ্বল পরিবেশে স্পষ্ট দেখা একটু কঠিন হতে পারে।
- যদিও জোরালো ও কার্যকর স্পিকার তবে এটা একক এবং নীচে-ফায়ারিং স্পিকার।
- কোনও NFC নেই।
- সামান্য চিপসেট এবং eMMC স্টোরেজের কারণে UI এবং অ্যাপগুলিতে প্রচুর স্লোডাউন এবং ল্যাগ সহ সামগ্রিক কর্মক্ষমতা অপ্রীতিকর।
- ছবির মান মাঝারি এবং ভিডিওর মান খারাপ।
ব্যাখ্যামূলক রিভিউতে থাকছে
পারফরমেন্স | ডিজাইন | ডিসপ্লে | সফটওয়্যার | ক্যামেরা | কানেক্টিভিটি | অডিও ভিডিও | সিকিউরিটি | ব্যাটারি | প্রাইসিং | রেকমেন্ডেশন
নতুন Samsung Galaxy A06 হলো A সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন। যদিও এর আগের মডেল Galaxy A05 থেকে Galaxy A06 তে তেমন নতুন কিছু আসে নি। তবুও বলা যায় Galaxy A06 একটি নির্ভরযোগ্য স্মার্টফোন যার রয়েছে প্রাথমিক পারফরম্যান্স, স্ট্যান্ডার্ড ডিসপ্লে, এবং বেসিক ফিচার। যারা একটি বাজেট কোয়ালিটির উন্নত ডিভাইস খুঁজছেন তাদের জন্য একটি দুর্দান্ত পছন্দ হতে পারে।
পারফরমেন্স
- Octa-core MediaTek Helio G85 (12nm)
- 4/6GB LPDDR4X RAM, 64/128GB ROM
- স্টোরেজ টাইপ: eMMC 5.1
Samsung Galaxy A06 হলো বাজেট মোবাইল যা থেকে বাস্তবিক পক্ষে খুব শক্তিশালী পারফোরম্যান্স আশা করা যায় না। এই ডিভাইসে Samsung তার নিজস্ব চিপসেট না দিয়ে MediaTek এর Helio G85 প্রসেসর ব্যবহার করেছে। যা 12 nm এর প্রযুক্তির একটি সাধারণ মানের একটি চিপসেট। এই চিপসেটে মোটামুটি বেসিক অক্টা-কোর (৮-কোর) CPU সেটআপ ব্যবহার করা হয়েছে। যার মধ্যে ২টি Cortex-A75 আওয়ার রয়েছে, যার ক্লক স্পিড 2.0 GHz পর্যন্ত এবং ৬টি Cortex-A55 কোর রয়েছে, যা 1.8 GHz পর্যন্ত কাজ করে।
Samsung Galaxy A06 এর গ্রাফিক্স প্রসেসর বা GPU Mali-G52 MC2, যা ডুয়েল কোরের। এই প্রসসেসর সাধারণ মানের এবং বলা যায় একদম এন্ট্রি লেভেলের। তবে বলা যায়, তা বাজেট অনুযায়ী মানান সই। এর পারফোরম্যান্স অসাধারণ মানের হবে না, কিন্তু সাধারণ গেমিং এবং মাল্টি টাস্কিং এর ক্ষেত্রে এটা ভালো পারফর্ম করে। বিশেষ করে HD রেজোলিউশনে এটা ভালো ফলাফল প্রদান করতে সক্ষম।
Samsung Galaxy A06 ডিভাইস মূলত স্টোরেজ সেকশনেও বেশ দুর্বলতা দেখায়। 4GB Ram ভেরিয়েন্টে এটা হয়ত দৈনন্দিন কাজ সহজ করবে। যদিও যদিও 6GB RAM ভেরিয়েন্টে পাওয়া যায়, তবে তা দামের বিবেচনায় ঠিক মতো উন্নতি দেখাবে কি না তা নিশ্চিত নয়। এর স্টোরেজ eMMC 5.1 প্রযুক্তির, যা ধীর গতির। উল্লেখ্য, এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে, যাতে স্টোরেজ বাড়ানোর সুযোগ পাওয়া সম্ভব।
Samsung Galaxy A06 ডিভাইসে তার আগের মডেল Samsung Galaxy A05 থেকে পারফোরম্যান্স বিভাগে তেমন উন্নতি আসে নি। তবে স্টোরেজ বিভাগে কিছু পরিবর্তন এসেছে, যেমন
- 6GB RAM ভেরিয়েন্ট থাকায় মাল্টিটাস্কিং কিছুটা ভালো হতে পারে।
- তবে বেসিক স্টোরেজ অপশন হিসেবে 32GB মডেল বাদ দেওয়া হয়েছে, যা কিছু ব্যবহারকারীর জন্য অসুবিধাজনক হতে পারে।
ডিজাইন
- মাত্রাঃ ১৬৭.৩ x ৭৭.৩ x ৮ মিমি
- ওজনঃ ১৮৯ গ্রাম
- সামনের অংশ কাঁচের, পিছনের অংশ প্লাস্টিকের এবং প্লাস্টিকের ফ্রেম
Samsung Galaxy A06 এর ডিজাইন বেশ সাধারণ এবং সাম্প্রতিক সামসাং এর অন্যান্য হ্যান্ডসেটের ট্রেন্ডিং এর সাথে মিল রয়েছে। Samsung Galaxy A06 একটি ব্যালেন্সড ডিজাইন নির্দেশ করে। এর বডি স্লিম যা ৮ মিমি পুরু এবং ওজনে ১৮৯ গ্রাম, যা ব্যবহারে যথেষ্ট হালকা অনুভূত হয়।
Galaxy A06 এর চারদিকে সুন্দরভাবে গোলাকার কোণ এবং মাঝখানের ফ্রেমে খুব সামান্য চেম্ফার রয়েছে, যা ভালো গ্রিপ দেয়। প্রান্ত গুলো মসৃণ যা ব্যবহার কারীর হাতে আরামদায়ক অনুভূতি প্রদান করে।
Galaxy A06-এর সামনে অংশে কাঁচ ব্যবহার করা হয়েছে, তবে কোন ধরণের তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। যাতে রয়েছে ৬.৭ ইঞ্চি PLS LCD ডিসপ্লে এবং ডিসপ্লের চারপাশে বেজেল রয়েছে। তুলনামূলকভাবে বেজেল বেশ মোটা, যা আধুনিক প্রিমিয়াম ফোনের তুলনায় একটু পুরনো স্টাইলের মনে হতে পারে। তবে, আগের Galaxy A05 এর তুলনায় বেজেল কমেছে এবং এর স্ক্রিন-টু-বডি অনুপাত 83.8% (আগের 82.1% এর তুলনায়)।
ডিসপ্লের উপরের দিকে খাঁজের মধ্যে টিয়ারড্রপ নচ বা U- শেপ ডিজাইনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বসানো রয়েছে, যা বেশ সাধারণ এবং বাজেট ফোনের মতোই দেখায়। তবে কোন দৃশ্যমান সেন্সর নেই। ডিসপ্লের উপরে, ইয়ারপিসের ডানদিকে এবং উপরের ফ্রেমে রয়েছে।
Galaxy A06 এর ব্যাক প্যানেল এবং ফ্রেম প্লাস্টিকের তৈরি, হালকা এবং মজবুত। এটা হয়তো প্রিমিয়াম লুক দেয় না, তবে কাঁচের মতো ভেঙে যায় না, বা মেটালের মতো বেঁকে যাওয়ার রিস্ক থাকে না। প্যানেলে হালকা টেক্সচার এবং উল্লম্ব ডোরাকাটা ডিজাইন রয়েছে, যা দেখতে ভালো লাগে। যা খুব সাধারণ এবং কম আকর্ষণীয়।
এই ডিভাইসের ফ্রেম প্লাস্টিকের হলেও এতে ইমিটেশন ব্রাশড ফিনিশ রয়েছে, যা ময়লা হয় না বা ময়লা জমে থাকে না। ফলে এই ডিভাইস ব্যবহার করে পরিষ্কার রাখা সহজ।
ফোনটি তিনটি রঙে পাওয়া যায়:
- নীল
- সাদা
- সোনালি
Samsung Galaxy A06 ডিভাইসে ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে। এর পিছনে উপরের বাম কোণে উলম্ব বরাবর ক্যামেরার মডিউল টি বসানো। এতে ফোন টির সামগ্রিক ডিজাইন আকর্ষণীয় মনে হবে।
এই ডিভাইসের ডান পাশের বোতামগুলো এখন ফ্রেমের একটু উঁচু অংশে বসানো হয়েছে, যা দেখতে নতুন ধরনের। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়ার বাটনে সংযুক্ত, যা। স্ট্যান্ডার্ড ক্যাপাসিটিভ রিডার। ভলিউম রকার টি দ্রুত ক্লিকি এবং কার্যকর।
Galaxy A06 এর বাম দিকের বেশিরভাগ অংশ খালি, সিম/মাইক্রোএসডি কার্ড ট্রে ছাড়া। ট্রেটি বেশ বড় কারণ এতে দুটি ন্যানো-সিম স্লট এবং একটি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট রয়েছে। ট্রেতে কোনও গ্যাসকেট নেই, তাই এতে কোনও আইপি নেই।
ফোনের উপরের অংশটি সেকেন্ডারি নয়েজ-ক্যান্সেলিং মাইক্রোফোন ছাড়া বেশ খালি। নীচের অংশে Galaxy A06 এর একমাত্র স্পিকারের জন্য একটি খোলা জায়গা, প্রধান মাইক্রোফোন, টাইপ-সি পোর্ট এবং একটি বি 3.5 মিমি অডিও জ্যাক রয়েছে।
Samsung Galaxy A06 এর সাথে এর আগের পূর্বসূরী Samsung Galaxy A05 এর ডিজাইনের তুলনামূলক আলোচনাঃ
| Samsung Galaxy A06 | Samsung Galaxy A05 | মন্তব্য |
| পুরুত্ব 8 mm এবং ওজনে 189 g | পুরুত্ব 8.8 mm এবং ওজনে 195 g | Samsung Galaxy A06-তুলনামূলক স্লিম এবং ওজনে হালকা |
| বেজেল তুলনামূলকভাবে সরু | বেজেল মোটা | Samsung Galaxy A06- এর স্ক্রিন-টু-বডি অনুপাত বৃদ্ধি |
| পাওয়ার বাটনে ফিঙ্গার প্রিন্ট রয়েছে | ফিঙ্গার প্রিন্ট নেই | Samsung Galaxy A06 এ নতুনভাবে যুক্ত হয়ছে। |
| টেক্সচার্ড প্লাস্টিক ব্যাক প্যানেল এবং চেম্ফারড ডিজাইন | সাধারণ প্লাস্টিক, গ্লসি | Samsung Galaxy A06 ধরতে আরামদায়ক এবং ময়লা জমে না। |
ডিসপ্লে
- স্ক্রিনের আকার ৬.৭-ইঞ্চি
- HD+ রেজোলিউশন, 720 x 1600 পিক্সেল
- পিএলএস এলসিডি ডিসপ্লে
- ৬০হার্জ রিফ্রেশ রেট
Galaxy A06 এর ডিসপ্লে তেমন উন্নত নয়, আর এর ফিচারগুলোও তেমন চমকপ্রদ নয়, যেমন টা আশা করে থাকবেন। এটি খুব সাধারন PLS LCD এর একটি ডিসপ্লে যার আকার ৬.৭-ইঞ্চি এবং ঘনত্ব ২৬২ PPI রেজোলিউশন 720 x 1600 পিক্সেল। এর রিফ্রেশ রেট মাত্র ৬০হার্জ যা অন্যান্য আধুনিক মোবাইল থেকে অনেক কম। ফোনে কোনো অটো ব্রাইটনেস বুস্টার নেই, তাই খুব উজ্জ্বল পরিবেশে স্ক্রিন দেখতে কিছুটা সমস্যা হতে পারে।
কালো রঙের গভীরতা ভালো, কিন্তু কিছু জায়গায় হালকা আলো দেখা যায়। কন্ট্রাস্ট ১৪৮৪:১, যা মোটামুটি ভালো। এতে কোন HDR নেই, তবে HD ভিডিও স্ট্রিমিং ঠিকঠাক কাজ করবে
ডিসপ্লেটি অনেক বেশি প্রতিফলিত হয়, ফলে সূর্যের আলোতে দেখা কঠিন হয়ে যায়।
স্ক্রিনে পিক্সেল প্রতিক্রিয়া ধীর, যার কারণে ভিডিও বা স্ক্রলিংয়ের সময় ঘোস্টিং (ছায়া পড়া) হতে পারে। এর ডিসপ্লেটি খুব বেশি গাঢ় বা উজ্জ্বল কালার দেখাতে পারে না, ফলে ছবি ও ভিডিওর মান খুব আকর্ষণীয় লাগে না।
Galaxy A06 এর ডিসপ্লে অনেক বেশি প্রিমিয়াম নয় বা পারফোরম্যান্সে সেরা নয়। এতে কোনও সর্বোচ্চ অটো ওভারবার্ন মোড নেই, তাই এর ডিসপ্লে অন্যান্য কিছু হাই বাজেট মডেলের মতো উজ্জ্বল হয় না।
তবে যাদের বেসিক ডিসপ্লে দরকার তাদের জন্য একটি দুর্দান্ত অফার।
ডিসপ্লে বিভাগে Galaxy A06 এ তার আগের মডেল থেকে তেমন উন্নতি না এলেও ২ টি বিষয়ে উল্লেখ যোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমনঃ
অন্যদিকে Galaxy A06 এর উজ্জ্বলতা ৫৬৪ নিট, যেখানে Galaxy A05 এর র উজ্জ্বলতা ৫৮০ নিট ছিলো, যদিও তা সামান্য হ্রাস পেয়েছে।
Galaxy A06 এ Widevine L1 সাপোর্ট যুক্ত হওয়ায় HD স্ট্রিমিং সুবিধা পাওয়া যায়, যেখানে Galaxy A05 এ L3 থাকার কারণে শুধুমাত্র SD স্ট্রিমিং সম্ভব ছিলো। যা বেশ ভালো উন্নতি বলা যায়।
সফটওয়্যার এবং UI
- Android 14
- One UI 6.1
- ২ বছরের OS আপডেট
Samsung Galaxy A06-এ Android 14 এর উপর ভিত্তি করে One UI 6.1 ইন্টারফেস ব্যবহার করা হয়েছে। যা সামসাং কোম্পানির সর্বশেষ ভার্সন। তবে, উল্লেখযোগ্য বিষয় হলো এতে Samsung Galaxy AI ফিচার নেই, যা শুধু ফ্ল্যাগশিপ মোবাইলের জন্য সীমিত।
এর সফটওয়্যার উন্নত যা One UI 6.1-এর একটি পূর্ণাঙ্গ সংস্করণ। মোটামুটি ফ্ল্যাগশিপ ডিভাইসের মতোই ব্যবহারের অভিজ্ঞতা পাওয়া যায়। এটা বেশ পরিষ্কার ও ব্লোটওয়্যার মুক্ত।
Samsung Galaxy A06 এর One UI 6.1-এ বেশ কিছু নতুনত্ব যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেঃ
- নতুন ডিজাইনের কুইক প্যানেল, যা ব্যবহার করা আগের চেয়ে সহজ।
- নোটিফিকেশন ভিজ্যুয়ালাইজেশন উন্নত করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা দ্রুত নোটিফিকেশন বুঝতে পারেন।
- ক্যামেরা অ্যাপটি আরও সহজ ও কার্যকরী করা হয়েছে, এবং গ্যালারি ও ইমেজ এডিটিং টুলগুলো আরও শক্তিশালী হয়েছে।
Samsung Galaxy A06-এ Samsung DeX (ডেস্কটপ মোড) নেই, তবে প্রয়োজনীয় ফিচারগুলো পাওয়া যাবে। যেমনঃ
- লকস্ক্রিন,
- হোমস্ক্রিন,
- উইজেট,
- থিম কাস্টমাইজেশন, এবং
- মাল্টি-টাস্কিং (পপ-আপ ও স্প্লিট-স্ক্রিন)।
কিন্তু Samsung Galaxy A06-এ ঘোস্টিং ডিসপ্লে, বাজেট চিপসেট এবং ধীর গতির eMMC মেমরি এর উন্নত সফটওয়্যার এর অভিজ্ঞতা কমিয়ে দেয়। তাই সফটওয়্যার ভালো হলেও, হার্ডওয়্যার সেটিকে ঠিকভাবে চালাতে পারে না। যদিও Samsung-এর বাজেট ফোনগুলোর জন্য নির্ধারিত সাধারণ আপডেট পলিসি অনুযায়ী Galaxy A06-এ ২ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপগ্রেড থাকবে। কিন্তু শেষ পর্যন্ত হার্ডওয়ার টিকবে কি না তা নিয়ে সন্দেহ থেকে যায়।
Samsung Galaxy A06 এর সাথে এর আগের পূর্বসূরী Samsung Galaxy A05 এর সফটওয়্যার এবং UI এর তুলনামূলক আলোচনাঃ
| Samsung Galaxy A06 | Samsung Galaxy A05 | মন্তব্য |
| Android 14, One UI 6.1 | প্রথমে Android 13-ভিত্তিক One UI 5.1 ছিলো, পরে Android 14-ভিত্তিক One UI 6.0 আপডেট পেয়েছে। | Samsung Galaxy A06 এ উন্নত পারফরম্যান্স ও নতুন ফিচার যুক্ত করেছে। |
| নোটিফিকেশন ও কুইক প্যানেলে আপডেটেড কুইক প্যানেল | নোটিফিকেশন ও কুইক প্যানেলে পুরোনো ডিজাইন | Samsung Galaxy A06 এ One UI 6.1-এ সহজ ও উন্নত নোটিফিকেশন ম্যানেজমেন্ট এবং কুইক সেটিংস ডিজাইন করা হয়েছে। |
| শক্তিশালী এডিটিং টুলস | সীমিত এডিটিং অপশন | Samsung Galaxy A06 এ উন্নত গ্যালারি ও এডিটিং ফিচার যুক্ত হয়েছে, যা সহজেই ছবি সম্পাদনা করতে সাহায্য করে। |
ক্যামেরা
- পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ
- প্রধান ক্যামেরা: ৫০MP, f/1.8, PDAF
- ডেপথ সেন্সর: ২MP, f/2.4
- সেলফি ক্যামেরা: ৮MP, f/2.0 (নচ কাটআউট)
- OIS এবং EIS নেই।
Samsung Galaxy A06 এর ক্যামেরা স্যাগমেন্টে কোন আপগ্রেড আসে নি। এর পিছনে একটি বেশ সহজ ডুয়াল-ক্যামেরা সিস্টেম সেট আপ করা আছে। প্রধান সেন্সরটি হল 50MP যার অ্যাপারচার f/1.8 এবং এটি দিনের আলোতে ভালো ছবি তোলে। এটিতে ফেজ ডিটেকশন অটোফোকাসও রয়েছে যা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হয়।
তবে, এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) নেই, যার ফলে কিছুটা স্টেবল ছবি তোলার সম্ভাবনা কম। ভিডিও ক্যাপচার ১০৮০p-এর মধ্যে সীমাবদ্ধ। যা এটি সেন্সরের চেয়ে চিপসেটের সীমাবদ্ধতার কারণে হয়ে থাকে।
Galaxy A06-তে একটি ডেডিকেটেড নাইট মোড রয়েছে। ফোনটি স্বয়ংক্রিয়ভাবে এটি করবে না ফলে এটি ম্যানুয়ালি টগল করতে হবে। স্বাভাবিকভাবেই নাইট মোড চালু থাকলে ছবি অনেক বেটার হয়। এটি ছবির অতিরিক্ত নইস কমিয়ে আরও পরিষ্কার ও সুন্দর ছবি তুলতে সাহায্য করে। তাই, ভালো ছবি পেতে হলে নাইট মোড চালু করাই ভালো।
Galaxy A06-তে কোনও ডেডিকেটেড টেলিফটো ক্যামেরা নেই, তবুও এর প্রধান 50MP ক্যামেরায় ডিজিটাল জুম করা সম্ভব। ক্যামেরার UI-তে 2x টগল রয়েছে। 2x-এ, ছবিগুলি ডিটেইলস সহ আসে না এবং এমনকি কিছুটা ঝাপসা দেখায়। ভালো হয় জুম শট এড়িয়ে চলা।
প্রধান ক্যামেরার সীমাবদ্ধতাঃ
- কন্ট্রাস্ট খুব একটা ভালো না
- ডাইনামিক রেঞ্জও তেমন ভালো না
- ইউনিফর্ম পৃষ্ঠে দানা বা পিক্সেলেটেড মনে হয়
দ্বিতীয় 2MP ম্যাক্রো সেন্সরটিকে অতিরিক্ত বৈশিষ্ট্য হিসাবে বিবেচনা করা যেতে পারে যা খুব একটা কাজে আসে না।
Galaxy A06 এ যে টাইপ প্রসেসর ব্যবহার করা হয়েছে সেই বিবেচনায় ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থেকে তোলা সেলফি ছবি বেশ ভালো বলা যায়। ফোকাল প্লেনটি প্রশস্ত এবং ছবিতে গুণমানের তেমন পরিবর্তন হয় না। ছবিতে ফেস এবং স্কিন বেশ প্রাকৃতিক মনে হয়। তবে, কম আলোতে সেলফি অনেক বাজে হয়। তাছাড়া ডায়নামিক রেঞ্জ অবশ্যই আরও ভালো হতে পারত।
Galaxy A06 এর ক্যামেরা বিভাগ তার আগের মডেলের অনুরুপ ই রয়েছে। তবে সামান্য কিছু উন্নতি লক্ষ্য করা যায়। Galaxy A05 থেকে Galaxy A06-এর প্রধান উন্নতি হলো
- নাইট মোড,
- উন্নত ইমেজ প্রসেসিং,
- ভালো ডাইনামিক রেঞ্জ ও
- স্টেবিলাইজড ভিডিও রেকর্ডিং।
তবে, হার্ডওয়্যার প্রায় একই থাকলেও সফটওয়্যার উন্নতির কারণে A06 ক্যামেরা পারফরম্যান্সে A05 থেকে ভালো।
কানেক্টিভিটি
- 4G LTE, 3G, 2G
- Wi-Fi 802.11 b/g/n, Wi-Fi ডাইরেক্ট, হটস্পট
- ব্লুটুথ 5.3
- এ-জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বিডিএস
- ইউএসবি টাইপ-সি 2.0
Samsung Galaxy A06 একটি বাজেট ফোন হিসেবে ভালো ই কানেক্টিভিটির ফিচার রয়েছে। এটে ডুয়েল ন্যানো সিম ইনপুটের সুবিধা রয়েছে। তবে এতে কোনও eSIM সাপোর্টও নেই।
Samsung Galaxy A06 এ 4G LTE, 3G, 2G নেটওয়ার্ক সাপোর্ট করে। যারা 5G কানেক্টিভিটি চান, তাদের জন্য এটি উপযুক্ত নয়। তবে, 4G ব্যবহারকারীদের জন্য এটি ভালো গতির ব্রাউজিং ও কলিং সুবিধা প্রদান করে।
ফোনে Wifi 802.11 b/g/n সহ Wi-Fi ডাইরেক্ট, হটস্পট রয়েছে, যাতে ব্যবহারকারী ইন্টারনেট ও ফাইল শেয়ার করতে পারেন। একটি USB Type-C 2.0 পোর্ট রয়েছে যার সর্বোচ্চ ডেটা স্থানান্তর হার 480 Mbps। ব্লুটুথ 5.3 রয়েছে যা দ্বারা দ্রুত ডাটা ট্রান্সফার করা যায় এবং অবস্থাব নির্ধারণের জন্য রয়েছে GPS, GLONASS, GALILEO, BDS এবং যা যথাযথ নেভিগেশন সার্ভিস প্রদান করে।
Samsung Galaxy A06 এর সাথে এর আগের পূর্বসূরী Samsung Galaxy A05 এর কানেক্টিভিটি এর তুলনামূলক আলোচনাঃ
| Samsung Galaxy A06 | Samsung Galaxy A05 | মন্তব্য |
Bluetooth 5.3 | Bluetooth 5.0 | Samsung Galaxy A06 এ উন্নত ব্লুটুথ ভার্সন (5.3), যা দ্রুত সংযোগ ও কম শক্তি খরচ নিশ্চিত করে। |
| অবস্থান নির্ণয়ে A-GPS, GLONASS, Galileo, BDS | অবস্থান নির্ণয়ে A-GPS, GLONASS, BDS | Samsung Galaxy A06 এ অতিরিক্ত Galileo সাপোর্ট যুক্ত হয়েছে |
অডিও ভিডিও
- একক লাউডস্পিকার,
- ৩.৫ মিমি হেডফোন জ্যাক
- 6.7-ইঞ্চি HD+ ডিসপ্লে
- 1080p ভিডিও প্লেব্যাক
Samsung Galaxy A06 স্মার্টফোনের অডিও ভিডিও কোয়ালিটি সাধারণ ব্যবহারের উপযোগী হলে কিছু সীমা বদ্ধতা রয়েছে।
Galaxy A06-তে একটি মাত্র বটম-ফায়ারিং স্পিকার রয়েছে। এটি একটি বাজেট ফোনের জন্য ঠিক মনে হলেও এর সমান বাজেটের অন্যান্য ফোন স্টেরিও স্পিকার অফার করে। এর স্টেরিও স্পিকারের অনুপস্থিতি ব্যবহারকারীর অসুবিধার কারণ হতে পারে। সাউন্ড সিস্টেমে কিছুটা বিকৃতি রয়েছে এবং কার্যত কোনও বেস নেই, যদিও ভলিউম যথেষ্ট বেশি।
তবে একটি ভালো দিক রয়েছে। আর সেটা হলো ৩.৫ মিমি হেডফোন জ্যাক রয়েছে, যেন ব্যবহার কারী ইয়ার ফোন বা হেড ফোন অনায়াসে ব্যবহার করতে পারেন, যা অনেক হাই বাজেটের ফ্ল্যাগশিপ মোবাইলে পাওয়া যায় না।
Samsung Galaxy A06 এর 6.7-ইঞ্চি HD+ ডিসপ্লে হওয়ায় সোশাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউব ভিডিও দেখা, গেমিং মোটামুটি ভালো হলেও HDR এর সাপোর্ট না থাকায় কন্ট্রাস্ট কিছুটা কম অনুভূত হতে পারে।
Samsung Galaxy A06 স্মার্টফোন সাধারণ ব্যবহারের জন্য ভালো হলেও যারা উচ্চমানের মাল্টিমিডিয়া আশা করেন তাদের জন্য হতাশাজনক হতে পারে।
Samsung Galaxy A06 এর সাথে এর আগের পূর্বসূরী Samsung Galaxy A05 এর অডিও ভিডিও এর তুলনামূলক আলোচনাঃ
| Samsung Galaxy A06 | Samsung Galaxy A05 | মন্তব্য |
| উন্নত অডিও টিউনিং | সাধারণ মানের অডিও | Galaxy A06-এ অডিও প্রসেসিং সামান্য উন্নত করা হয়েছে |
| 6.7-ইঞ্চি HD+ (720×1600) | 6.5-ইঞ্চি HD+ (720×1600) | Samsung Galaxy A06 এ 6.5″ থেকে 6.7″ করা হয়েছে, যা ভিডিও দেখার অভিজ্ঞতা ভালো করে। |
সিকিউরিটি
- সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর,
- ফেস আনলক
Samsung Galaxy A06- এ সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ফোনের ডানদিকে পাওয়ার বাটনের মধ্যে সংযুক্ত করা হয়েছে। এটি খুবই সুবিধাজনক, কারণ ফোনটি হাতে ধরে পাওয়ার বাটনে চাপ দিলেই এটি আপনার আঙুলের ছাপ স্ক্যান করে দ্রুত ফোন আনলক করতে পারে। তাছাড়া এতে Samsung Knox Vault সুরক্ষা সিস্টেম বিদ্যমান, যা হ্যাকাদারদের কাছ থেকে পিন, পাসওয়ার্ড সহ অন্যান্য বিষয় নিরাপদ রাখে।
তাছাড়া ফেস আনলকটি আরও স্মার্ট এবং নির্ভরযোগ্য হয়েছে। তবে তার জন্য উজ্জ্বল আলোর দরকার। সামসাং তার এই সিকিউরিটি সিস্টেমে আগামী ৪ বছরের জন্য আপগ্রেডের নিশ্চয়তা দিয়েছে। এতে ব্যবহারকারীদের নিরাপত্তা আরো জোরদার হয়।
সিকিউরিটি বিভাগে আগের মডেল Samsung Galaxy A05 থেকে অনেক উন্নতি এসেছে। সে সব হচ্ছেঃ
| Samsung Galaxy A06 | Samsung Galaxy A05 | মন্তব্য |
| সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে | ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনুপস্থিত ছিলো | Galaxy A06-এ নিরাপত্তা ও ব্যবহারযোগ্যতা উন্নত হয়েছে। |
| ৪ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট | ৩ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট | Samsung Galaxy A06 এ দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করা হয়েছে |
| Samsung Knox বিদ্যমান | Samsung Knox ছিল না | Knox সুরক্ষার সংযোজনের ফলে A06 আগের চেয়ে আরও নিরাপদ হয়েছে। |
ব্যাটারি এবং চার্জিং
- Li-Po ৫,০০০ mAh
- ২৫ ওয়াট দ্রুত চার্জিং
Samsung Galaxy A06 এর ব্যাটারি ৫,০০০ mAh এবং চার্জিং ব্যবস্থা স্ট্যান্ডার্ড। এর ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী এবং প্রায় ১৩ ঘণ্টা ৫০ মিনিট তা স্থায়ী হয়, যা খুব ই ভালো। আবার হালকা ব্যবহারে ফোনটি এক বা দুই দিন পর্যন্ত টিকে থাকে।
এতে ২৫ ওয়াট দ্রুত চার্জিং ব্যবস্থাপনা রয়েছে, যা ৩০ মিনিটে ৫০% চার্জ হতে সাহায্য করে। পুরো ব্যাটারি ১ঘন্টায় পূর্ণ হয়।
ব্যাটারি বিভাগে এর আগেল মডেল Galaxy A05 থেকে কোন প্রকার উন্নতি আসে নি। মূলতঃ Samsung Galaxy A06 এর ব্যাটারি তার আগের মডেলের অনুরুপ আছে।
প্রাইসিং
Samsung Galaxy A06 একটি বাজেট কোয়ালিটির মোবাইল যা বৈশিষ্ট্য এবং মূল্যের দিক দিয়ে বিবেচনায় সস্তা ফোন।
Samsung Galaxy A06 এর দাম ১৬,০০০ টাকা। তবে এর মূল্য পাইকারী ও খুচরা বিক্রয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তাছাড়া বিভিন্ন ই-কমার্স সাইট এবং অফার অনুযায়ী ভিন্ন হতে পারে। যেহেতু স্মার্টফোনের মূল্য বাড়ে/কমে, সুতরাং ক্রয় করার আগে বিশস্ত ওয়েবসাইটে এর ফিচার ও মূল্য তালিকা দেখে নেওয়া উচিত।
এর দুটি ভেরিয়েন্ট আছে
- ৪/৬ জিবি র্যাম এবং
- ৬৪/১২৮ জিবি রম।
তবে বাজারে চারটি ভেরিয়েন্ট আছে
- ৪ জিবি/ ৬৪ জিবি
- ৪ জিবি/ ১২৮ জিবি
- ৬ জিবি/ ১২৮ জিবি
- ৮ জিবি/ ১২৮ জিবি
রেকমেন্ডেশন
Samsung Galaxy A06 হল Samsung Galaxy A05 এর ফলো-আপ মডেল। A06 এর রিভিউ মোটামুটি হতাশা জনক। কারণ তা আগের মডেল A05 এর হার্ডওয়ার প্যাকেজের মতোই। কিছু ক্ষেত্রে অবশ্য উন্নতি হয়েছে তা হলো সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট। তারপরেও সব ফিচারে আশানুরুপ বিষয় লক্ষ্য করা যায় নি।
সর্বোপরি, Samsung Galaxy A06 এ হয়তো হাই-এন্ড ফোনের মতো সব সুবিধা নেই, তবে দামের দিক থেকে এটি একটি দুর্দান্ত মূল্য। এর প্রসেসর এবং মেমোরিও অসাধারণ নয়, তবুও যদি কেউ ২০ হাজার টাকার মধ্যে একটি ভালো মানের মোবাইল কিনতে চান যার তাহলে Samsung Galaxy A06 তালিকার প্রথমে থাকবে। যারা বাজেট ও নির্ভরযোগ্যতার ভারসাম্য রেখে একটি ডিভাইস খুঁজছেন তবে Galaxy A06 একটি ভালো পছন্দ হতেই পারে।







Leave a Reply