Poco X7 Review – যেনে নিন খুঁটিনাটি সব বিষয়

Untitled design 5
128 GB/ 256 GB/ 512 GB
8GB/ 12 GB
50+8+2 MP
20 MP
6.67” 2712×1220 p
5500 mAh

Poco X7 হলো Poco এর X7 লাইনআপে একটি চমৎকার সংযোজন যা  উচ্চ-মিড -রেঞ্জ হিসেবে বর্তমানে বেশ জনপ্রিয়। এই স্মার্টফোন ২০২৫ সালের ৯ ই জানুয়ারী রিলিজ হয় এবং তা  একই দিনে  মার্কেটে গ্রাহকের জন্ম উন্মুক্ত করে দেওয়া হয়।

Poco X7-এর ডিজাইন  অনেক আপগ্রেড দিয়ে সজ্জিত হয়েছে, যা সম্ভাব্য গ্রাহকের জন্য সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয়।  প্রথম বারের মতো এই ডিভাইসে ডুয়াল-কার্ভ ডিজাইন এবং 3D কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর সামনের দিকে রয়েছে ৬.৬৭-ইঞ্চি AMOLED ডিসপ্লে যা  Corning Gorilla Glass Victus 2 দিয়ে তৈরি। এর ফ্রেম পাতলা, যা প্লাস্টিকের এবং পিছনের দিকে রয়েছে ভেগান চামড়া। এটি 8.5 মিমি পুরু এবং ওজন 190 গ্রাম, যা স্লিম এবং ওজনে হালকা। তাই একহাতে ব্যবহার এবং বহন করা সহজ। 

ফোনটির ধুলো এবং জল প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী IP68 রেটিং রয়েছে বেস মডেলটিতে একটি শক-অ্যাবজর্বিং স্ট্রাকচার রয়েছে যা ব্যবহারকারীদের মানসিক প্রশান্তি প্রদান করতে সক্ষম। 

পিছনের  দিকে সম্পূর্ণ নতুন ডুয়াল-টোন ডিজাইন রয়েছে। বিশেষ করে হলুদ রঙে কোম্পানির ব্র্যান্ড আইডেন্টিটি রঙ – কালো এবং হলুদ – রয়েছে। উলেখ্য, এই ডিভাইস তিনটি রঙে পাওয়া যায় – Poco Yellow, Glacier Green, এবং Cosmic Silver। 

Poco X7 ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফর্মেশনে 50MP ওয়াইড, 8MP আল্ট্রাওয়াইড এবং 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ডিসপ্লের নচের ভেতরে এর একটি 20MP সেলফি ক্যামেরা রয়েছে। ভিডিও রেকর্ডিং ক্ষমতা 4K@30fps, 1080p@30/60fps। 

এতে  Mediatek Dimensity 7300 Ultra (4 nm) প্রসেসর এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) হিসবে Mali-G615 MC2  ব্যবহৃত হয়েছে । যা প্রতিদিনের কাজ এবং মাঝারি গেমিংয়ের জন্য ভালো পারফোরম্যান্স নিশ্চিত করে।  এটা  ব্যবহারকারীর বিভিন্ন চাহিদা পূরণ করতে সক্ষম। 

এতে Android 14  এর সাথে  HyperOS 1.04  রয়েছে।  এতে গুগল জেমিনি, ফটোমোজি, চ্যাট উইথ জেমিনি-এর মতো নতুন নতুন AI ফিচার রয়েছে। যা এই ফোনের ব্যবহারকে সহজ ও স্মার্ট করে। 

Poco X7- এর RAM এবং ROM অনুসারে, এর তিনটি (128/256/512GB/8/12GB) ভেরিয়েন্ট এবং  UFS 2.2 স্টোরেজ অপশন রয়েছে। এতে একটি ডেডিকেটেড স্লট ব্যবহার করা যায় যা  microSDXC পর্যন্ত সাপোর্ট করতে পারে। তাছাড়া  ডুয়াল ন্যানো-সিম কার্ড স্লট রয়েছে যা 2G/3G/4G/5G সাপোর্টেবল। 

X7 ফোনটিতে 5500mAh ব্যাটারি রয়েছে এবং এতে 45W টার্বোচার্জ রয়েছে। যা ন্যূনতম ডাউনটাইম সহ সারাদিন মাঝারি ব্যবহার নিশ্চিত করে।  ২০-১০০ শতাংশ চার্জ হতে এটি প্রায় ৫০ মিনিট সময় নেয়। 

নীচে USB-C পোর্ট, সিম ট্রে এবং একটি স্টেরিও স্পিকার রয়েছে, যার অন্য স্পিকারটি উপরের দিকে অবস্থিত।  ভলিউম এবং পাওয়ার বোতামগুলি ডানদিকে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ডিসপ্লের নিচে রয়েছে।  ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দ্রুত এবং ভেজা হাতেও আনলক হয়, ওয়েট টাচ 2.0 প্রযুক্তির। অন্যদিকে, অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে WLAN, ব্লুটুথ, এবং ফেস আনলক।

বক্স কন্টেন্ট (অঞ্চল ভেদে ভিন্ন হতে পারে): 

  • মোবাইল ফোন  
  • অ্যাডাপ্টার  
  • ইউএসবি টাইপ-সি কেবল  
  • সিম ইজেক্ট টুল 
  • প্রোটেক্টিভ কেস
  • নিরাপত্তা তথ্য 
  • কুইক স্টার্ট গাইড 
  • ওয়ারেন্টি কার্ড

সুবিধা

  • IP68 বা অঞ্চল ভেদে IP69  রেটিং সহ শক্তিশালী গঠনের স্মার্টফোন। 
  • চমৎকার মাল্টিমিডিয়া অভিজ্ঞতা প্রদাব করে
  • ডিসপ্লে দুর্দান্ত AMOLED, উচ্চ-রেজোলিউশন, রিফ্রেশ রেট 120Hz এবং ডলবি ভিশন সাপোর্ট রয়েছে। 
  • দীর্ঘ ও ভালো ব্যাটারি লাইফ
  • দিনের আলোতে ভালো মানের  ছবি আসে।

অসুবিধা

  • কম আলোতে ছবির আরও ভালো হতে পারত।
  • মাত্র 3টি প্রধান OS  আপডেট পাবে, যা দীর্ঘমেয়াদে ব্যবহারে কিছু সীমাবদ্ধতা থাকে। 
  • ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সর একটু কম কার্যকর।

Poco X7-এ রয়েছে অত্যাধুনিক ফিচারস এবং বলা যায় কাগজে কলমে এটি দৈনন্দিন ব্যবহারের জন্য একটি দুর্দান্ত ডিভাইস। ডিসপ্লে থেকে শুরু করে, এর সর্বোচ্চ উজ্জ্বলতা এবং IP রেটিং গ্রাহকদের অভিজ্ঞতা আরো উন্নত করে। এটি MediaTek Dimensity 7300 Ultra দ্বারা চালিত এবং দৈনন্দিন কাজের জন্য একটি উন্নত প্রসেসর। ফোনটিতে AI বৈশিষ্ট্যও রয়েছে এবং সাথে রয়েছে 3+4 বছরের সফ্টওয়্যার এবং সিকিউরিটি আপডেট। ক্যামেরাটি সবচেয়ে শক্তিশালী হাইলাইট নয়, তবে এটি পারফরম্যান্স এবং মূল্যের ব্যালেন্স রক্ষায় একটি দুর্দান্ত পছন্দ।

পারফরমেন্স

  • প্রসেসর – মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ আল্ট্রা 
  • র‍্যাম এবং স্টোরেজ – ৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি র‍্যাম

Poco x সিরিজের ফোন গুলর পারফোরম্যান্সে বেশ গুরুত্ব দেওয়া হয়।   Poco X7 মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আল্ট্রা চিপসেটের উপর ভিত্তি করে তৈরি, যেখানে    4nm প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যদিও চিপসেট পুরোনো তারপরেও এটা মূল্য অনুসারে ভালো উন্নতির চিপসেট। 

এতে ৮টি কোর রয়েছে, যেখানে 

  • ৪টি 2.5 GHz Cortex-A78 কোর এবং 
  • ৪টি 2.0 GHz Cortex-A55 কোর।

এই ডিভাইসের GPU হল Mali-G615 MC2।  যা মাঝারি গেমিং এবং রিসোর্স-ইনটেনসিভ অ্যাপগুলিকে নির্বিঘ্নে পরিচালনা করতে সক্ষম। 

এই ফোনের পারফোরম্যান্স এবং গ্রাফিক্স যথেষ্ট ভালো, যা আগের x6 এর তুলনায় উন্নতি লাভ করেছে। সাধারণ ব্রাউজিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং, স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া  ব্যবহার সহ দৈনন্দিন কাজগুলি ভালো ভাবে পরিচালনা করে। এতে হিটিং ইস্যু নেই বললেই চলে, কারণ এতে ভালো কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। 

স্বাভাবিক ব্যবহারের সময় স্মার্টফোনটি খুব বেশি গরম হয় না এবং অতিরিক্ত গরমের কারণে ক্রমাগত লোডের কারণে এটিকে ক্লকডাউন করতে হয় না। এর অর্থ হল ব্যবহারকারীরা সর্বদা সম্পূর্ণ SoC পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।

যদি অতিরিক্ত ব্যবহারে বা গেমিং এর কারণে কিছুটা গরম হয়ও, তবে তা স্বাভাবিক পর্যায়ে। 

ফোনটি ৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি র‍্যাম ভেরিয়েন্টে পাওয়া যায়। পর্যাপ্ত স্টোরেজ ব্যবস্থাপনার জন্য ব্যবহারকারীর কাছে অবশ্যই চমকপ্রদ। তবে, এতে কোন মেমোরি কার্ড স্লট নেই, তাই এতে মাইক্রো এসডি ব্যবহার করে স্টোরেজ বাড়ানোর কোন অপশন নেই। তাই গ্রাহকের উচিত হবে স্টোরেজ ভেরিয়েন্ট চাহিদা মোতাবেক বাছাই করা। 

তবে, স্মার্টফোনটি  LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ সাপোর্ট করে, যা কিছুটা হতাশাজনক। 

Poco X7  বেশির ভাগ এপস এবং গেমিং ভালোভাবে পরিচালনা করে, তবে মিড রেঞ্জের ফোন হিসেবে খুব হাই-এন্ড গেমিং পারফরম্যান্স আশা করা ঠিক হবে না। 

Poco X7 এর সাথে এর আগের পূর্বসূরী  Poco X6 এর পারফোরম্যান্সের   তুলনামূলক আলোচনাঃ

Poco X7Poco X6মন্তব্য 
মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আল্ট্রা     কোয়ালকম SM7435-AB স্ন্যাপড্রাগন 7s জেন 2 দুটি চিপসেটই মিড রেঞ্জের। তবেPoco X6-এর প্রসেসর বেশি শক্তিশালী এবং গেমিং ও মাল্টিটাস্কিং-এ ভালো পারফরম্যান্স দেয়।
Mali-G615 MC2Adreno 710Adreno 710 গ্রাফিক্স প্রসেসরটি Mali-G615 MP2 এর তুলনায় উচ্চতর পারফরম্যান্স প্রদান করে। তবে, Poco X7 কনফিগারেশন, সফটওয়্যার অপটিমাইজেশন এবং ব্যবহারের পরিস্থিতি অনুযায়ী পারফরম্যান্সের পার্থক্য দেখা যেতে পারে।
গেমিং পারফোরম্যান্স মাঝারি। BGMI, COD চলে, তবে কিছুটা কম গ্রাফিক্স সেটিংস প্রয়োজনগেমিং পারফোরম্যান্স ভালো ভালো। BGMI, COD, Genshin Impact ভালো চলেPoco X6-এর শক্তিশালী প্রসেসর ও GPU গেমিংয়ে ভালো অভিজ্ঞতা দেয়।
ইন্টারনাল স্টোরেজ 128GB, 256GB বা 512GB ইন্টারনাল স্টোরেজ 256GB বা 512GBসামগ্রিকভাবে Poco X6-এর স্টোরেজ ও RAM ব্যবস্থা বেশি উন্নত, কারণ এতে 12GB RAM-এর অপশন বেশি রয়েছে, যা গেমিং ও মাল্টিটাস্কিংয়ে ভালো পারফরম্যান্স দেয়। 

ডিজাইন

  • মাত্রা – ১৬২.৩ x ৭৪.৪ x ৮.৪ মিমি বা ৮.৬ মিমি
  • ওজন – ১৯০ গ্রাম 
  • স্থায়িত্ব – IP68 (ধুলো এবং জল প্রতিরোধ)

Poco X7 এর বিল্ড কোয়ালিটি ইউনিক সিগনেচার ডিজাইন, যেখানে রঙ ও ডিজাইনের দিক দিয়ে পোকো  X  সিরিজের মূল বৈশিষ্ট্যে ফিরে এসেছে। 

Poco প্রথমবারের মতো বাঁকা ডিজাইন নিয়ে এসেছে যা হাতে প্রিমিয়াম অনুভুতি প্রদান করে। এর ডিজাইন আগের মডেল X6 থেকে অনেকটাই আপগ্রেড পেয়েছে। 

Poco X7 এর বডির মাত্রা ১৬২.৩x৭৪.৪x৮.২ মিমি, এবং ওজনে ১৯০ গ্রাম। ফোনের সামনের দিকে গরিলা গ্লাস ভিক্টাস 2 দিয়ে তৈরি করা হয়েছে, যা স্ক্রিন কে সুরক্ষা প্রদান করে। ফ্রেম পাতলা প্লাস্টিকের তৈরি, যার কারণে ফোন টি হালকা এবং ব্যবহারে আরামদায়ক মনে হয়। 

এই ডিভাইসের পেছনে রয়েছে দুই রঙের ভেগান লেদার। বিশেষ মডেলে পেছনের অংশ কালো এবং হলুদ রঙের হয়, আর সেখানে বড় আকারের স্বচ্ছ  Poco লোগো দেওয়া রয়েছে ।

আরও কিছু মডেল আছে যেগুলোর পেছনের অংশ ধূসর (গ্রে) বা সবুজ প্লাস্টিকের তৈরি। এই মডেলগুলোতে একই রঙ থাকলেও, অংশটি কোথাও ঝকঝকে (পলিশ) আর কোথাও ম্যাট (অমসৃণ) করা হয়েছে। এতে করে ফোনের পেছনটা দেখতে অনেকটা দ্বি-রঙা বা দুই ধরনের টেক্সচারের মতো লাগে। এটি বিল্ড কোয়ালিটিতে যথেষ্ট শক্তিশালী ফোন  কিন্তু হালকা কোয়ালিটি ব্যবহৃত হয়েছে এবং এর ইকো-লেদার ব্যাক গ্রিপের জন্য চমৎকার।

এর ৬.৬৭ ইঞ্চি AMOLED প্যানেলটিতে সুন্দর পাতলা বেজেল এবং ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার জন্য একটি ছোট পাঞ্চ-হোল রয়েছে। তাছাড়া,  ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধের জন্য ফোনটি IP68 রেটেড।   

Poco X7 এর পিছনে ট্রিপল ক্যামেরা সেট আপ খুবই আধুনিক এবং প্রিমিয়াম লুক প্রদান করে। ক্যামেরার হাউজিং আরো বড় এবং স্পষ্ট, যা চোখে পড়ার মতো। আগের চেয়ে অনেকটাই নতুন স্টাইল, যেখানে Huawei-এর নতুন মডেলের অনুরুপ ডিজাইন। ক্যামেরার তিনটি লেন্স একটি স্কয়ার মডিউলে  বসানো, কোণগুলো রাউন্ড শেপ। মডিউলের ল্যান্সগুলোর সাথে একটি LED ফ্ল্যাশ সমন্বিত থাকে। ক্যামেরার মডিউলটি পিছনের দিকের মাঝামাঝিতে অবস্থিত, যা ডিভাইসের সিমেট্রিক্যাল লুক প্রদান করে। যার কারণে কোন জায়গায় রাখলে তার অবস্থান টলানো ইস্যু থাকে না। 

Poco X7-এ স্টেরিও স্পিকার রয়েছে, যার একটি USB পোর্টের পাশে এবং অন্যটি উপরের দিকে। সেখানে আবার IR ব্লাস্টার এবং দুটি অতিরক্ত মাইক্রোফোন রয়েছে। উপরের স্পিকারটিতে ইয়ারপিসের জন্য একটি সামনের দিকের আউটলেটও রয়েছে।

Poco X7 এর সাথে এর আগের পূর্বসূরী  Poco X6 এর ডিজাইনের  তুলনামূলক আলোচনাঃ

Poco X7Poco X6মন্তব্য 
এর নির্মাণে রয়েছে প্লাস্টিক এবং PU (ইকো-লেদার ব্যাক) প্লাস্টিক (একটি প্লাস্টিক ব্যাক)Poco X7-এ ইকো-লেদার ব্যাক যুক্ত হয়েছে, যা গ্রিপে উন্নতি করেছে এবং প্রিমিয়াম অনুভুতি প্রদান করে।
সিমেট্রিক্যাল ক্যামেরা হাউজিং, চারটি পৃথক রিং ভার্টিকেল ক্যামেরা হাউজিং Poco X7-এ ক্যামেরা হাউজিংয়ের ডিজাইন আপডেট করা হয়েছে, যা ফোনের সুন্দরতাকে বাড়িয়েছে এবং টলানোর সমস্যা কমিয়েছে।

ডিসপ্লে

  • ৬.৬৭-ইঞ্চি AMOLED কার্ভড ডিসপ্লে 
  • কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2
  • সর্বোচ্চ উজ্জ্বলতা- 3000nits

Poco X7-তে Poco X6-এর মতোই ডিসপ্লে রয়েছে । এটি আগের মতোই বড় এবং সুন্দর ডিসপ্লে ব্যবহার করেছে। 

এই ডিভাইসে  ৬.৬৭ ইঞ্চির AMOLED 3D কার্ভড ডিসপ্লে  প্যানেল ব্যবহার করা হয়েছে, যা একটি সক্ষম এবং আধুনিক  ডিসপ্লে প্যানেল। এর রেজোলিউশন ১২২০ x ২৭১২ পিক্সেল। এটি ১২-বিট রঙের গভীরতা এবং মসৃণ স্ক্রলিং ও ভিডিওর জন্য ১২০Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। 

এর ডিসপ্লের সুরক্ষা হিসেবে গরিলা গ্লাস ভিক্টাস ২ ব্যবহার করা হয়েছে, যা তার আগের Poco X6 এর চেয়ে উন্নত এবং টেকসই। এটা স্ক্যাচ প্রতিরোধী এবং এর 3000nits পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা এটিকে এর মূল্য বিভাগের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লে করে তুলতে পারে।

ডিসপ্লেটি স্বয়ংক্রিয়ভাবে ১২০Hz থেকে ৯০Hz বা ৬০Hz রিফ্রেশ রেটে স্যুইচ করতে পারে। এর ফলে ব্যাটারির খরচ কম হয়, এবং কোনো স্ট্যাটিক ছবি দেখা  বা ভিডিও প্লে হয়, তখন ফোনটি নিজেই কম রিফ্রেশ রেট বেছে নেয়। তবে কিছু হাই ফ্রেম রেট অ্যাপে যেমন কিছু গেম বা ক্যামেরা অ্যাপে এই হাই রিফ্রেশ রেট কাজ নাও করতে পারে।

এর ডিসপ্লে বিস্তৃত  কালারস গ্যামুট সাপোর্ট করে যা উচ্চ ডায়নামিক রেঞ্জের কন্টেন্ট ভিজ্যুয়ালের জন্য উপযুক্ত এবং আরো উন্নত কালার রেন্ডারিং করতে সক্ষম। 

এর ডিসপ্লে  HDR10+ এবং ডলবি ভিশন সাপোর্ট করে। যার মানে নেটফ্লিক্স বা অন্যান্য স্ট্রিমিং অ্যাপে ভিডিও দেখা বা যেকোন কন্টেন্ট উপভোগ করা দুর্দান্ত মনে হবে। এর স্ক্রিনে নীচের দিকে মাঝামাঝিতে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যা দ্রুত ও ভালোভাবে কাজ করে। 

Poco X7 এর সাথে এর আগের পূর্বসূরী  Poco X6 এর ডিসপ্লে  তুলনামূলক আলোচনাঃ

Poco X7Poco X6মন্তব্য 
স্ক্রিন প্রটেকশানে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস স্ক্রিন প্রটেকশানে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ Poco X7-এ উন্নত স্ক্রিন সুরক্ষা প্রদানকারী Gorilla Glass Victus 2 ব্যবহৃত হয়েছে।
সর্বোচ্চ উজ্জ্বলতা 3000 নিটস (পিক)  সর্বোচ্চ উজ্জ্বলতা1800 নিটস (পিক)Poco X7-এর উজ্জ্বলতা Poco X6-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি
ডিসপ্লে ডিজাইন 3D কার্ভডডিসপ্লে ডিজাইন ফ্ল্যাট Poco X7-এর ডিসপ্লে আরো বশি প্রিমিয়াম লুক প্রদান করে 
রঙের গভীরতা ১২ বিট রঙের গভীরতা ১o বিট Poco X7-এর রঙের প্রদর্শন ভালো এবং আরো বেশি সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদান করে। 

হার্ডওয়্যার এবং স্টোরেজ

বাংলা দেশে বাংলা দেশে

ক্যামেরা

  • ট্রিপল: ৫০-মেগাপিক্সেল, ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ২-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর
  • সেলফি ক্যামেরা – ২০ মেগাপিক্সেল
  • ভিডিও রেকর্ডিং সাপোর্ট – 30fps এ 4K পর্যন্ত

Poco X7-এ একটি 50 MP প্রধান ক্যামেরা (Sony IMX882, f/1.5, OIS), একটি 8 MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং একটি 2 MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। যদিও প্রাথমিক ভাবে ডিজাইন দেখে এটি মনে হবে পিছনে 4 টি লেন্স রয়েছে, আসলে নীচের বাম ফ্রেমে কেবল LED ফ্ল্যাশ রয়েছে। OIS (Optical Image Stabilization) থাকায় ভিডিও বা ছবি হয় ঝাঁকাবিহীন। মোশনেও ক্লিয়ার ছবি।

এই ডিভাইসের সেলফি ক্যামেরা ২০ মেগাপিক্সেল রেজোলিউশনের যা f/2.2 অ্যাপারচারে ছবি তুলতে সক্ষম। এর ২০ মেগাপিক্সেল সেলফিগুলি ডিফল্ট ৫ মেগাপিক্সেল আউটপুট থেকে উন্নত এবং মোটামুটি ভালো মানের দেখায়। ডায়নামিক রেঞ্জে মোটামুটি ভালো ছবি তুলতে সক্ষম। 

অনেকের কাছে এটি হতাশার কারণ যে, এটি কেবলমাত্র মাঝারি মানের ছবি তোলে। ছবিগুলি বিশেষভাবে উন্নতমানের নয় এবং খুব কম ডিটেইলস দেখায়। সেলফি ক্যামেরাটি ১০৮০p পর্যন্ত এবং প্রতি সেকেন্ডে ৩০ বা ৬০ ফ্রেমে ভিডিও রেকর্ড করতে পারে। 

পোর্ট্রট মোডে তোলা ছবি ভালো ফলাফল দেখায়, যদিও ডিটেইলস ভালো আসে না। কিন্তু বোকেহ ইফেক্ট চমৎকার কাজ করে, ছবির রঙ ও কন্ট্রাস্ট ঠিকঠাক মতো কাজ করে। 2x পোর্ট্রেটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে যেগুলো মূলত ক্রপ করা হয় এবং নিয়মিত পোর্ট্রেট থেকে বড় করা হয় – অর্থাৎ এগুলো ভালো কিন্তু ডিটেইলস কম আসে।

প্রধান ক্যামেরাটি ডিফল্টরূপে ১২.৫ মেগাপিক্সেলের ছবি স্টোর  করে এবং সেগুলি যথেষ্ট   ভালো। এর ডায়নামিক রেঞ্জ  রয়েছে, কোনও দৃশ্যমান শব্দ নেই এবং কন্ট্রাস্ট ঠিক থাকে। 

এটি Poco X6 এর মতোই 2x ইন-সেন্সর জুম অফার করে, কিন্তু দুর্ভাগ্যবশত, 2x জুম করা ছবিগুলি পুরানো মডেলের তুলনায় অনেক খারাপ। এতে 2x ডিজিটাল জুম পাওয়া যায় যা অতিরিক্ত প্রক্রিয়াজাত ছবি স্যাচুরেটেড বা অন্য কোন  ত্রুটি আরো স্পষ্টভাবে বুঝা যায়। 

আবার, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ছবিগুলি মোটামুটি মানের হয়। এগুলিতেও অতিরিক্ত স্যাচুরেটেড রঙ এবং মাঝারি কন্ট্রাস্ট রয়েছে। অন্যদিকে, ম্যাক্রো শটগুলি ডিস্যাচুরেটেড, খারাপ মান সহ, এবং প্রায়শই -দানা যুক্ত বা ঝাপসা(নয়েজ) দেখা যায়।

Poco X7 এর প্রধান ও আল্ট্রাওয়াইড ক্যামেরা নাইড মোডে ভালো পারফর্ম করে। এর অটো মোডে  তোলা ডিফল্ট ছবিগুলি বেশ সুন্দর। যথেষ্ট ডিটেইলস সহ আসে, কম ঝাপসা না দানা ভাব থাকে না, চমৎকার রঙের স্যাচুরেশন এবং ডায়নামিক রেঞ্জ রয়েছে। 

২x জুম করা ছবিগুলো সাধারণ ছবিগুলোর থেকে ক্রপ করে বড় করা যায়। আর যদি ১০০% ম্যাগনিফিকেশন করা যায় , তাহলে সেগুলো অনেক মনোরম মনে হবে।

কম আলোতে বিশেষ করে রাতের বেলায়  আল্ট্রাওয়াইড ক্যামেরা ভালো ছবি ধারণ করতে সক্ষম, তবে নয়েজ বা দানাভাব কমানোর জন্য কিছু কিছু জায়গায় ছবি ম্লান হয়ে যেতে পারে। তবে, সবকিছু মিলিয়ে এর বেশ ব্যালেন্সড একটি ফলাফল পাওয়া সম্ভব। 

Poco X7-এর প্রধান ক্যামেরা রাতের ভিডিওগুলো খুব ভালো ভাবে ক্যাপচার করতে পারে এবং তা 4K@30fps এবং 1080p@60fps ভিডিও ক্যাপচার করতে পারে,  আল্ট্রাওয়াইড ক্যামেরা 1080p@30fps এবং সেলফি ক্যামেরা 1080p@60fps ভিডিও ধারণ করে।
4K লো-লাইট ভিডিওগুলো ভালো, যেখানে ডিটেইলস সহ আসে, তীক্ষ্ণতা এবং নয়েজ  হ্রাসের একটি ভালো ভারসাম্য রয়েছে। তবে, 2x জুম করা ভিডিওগুলিতে অনেক নয়েজ  এবং কম ডিটেইলস রয়েছে।

Poco X7 এর সাথে এর আগের পূর্বসূরী  Poco X6 এর ক্যামেরার  তুলনামূলক আলোচনাঃ

Poco X7Poco X6মন্তব্য 
প্রধান ক্যামেরা 50 MP,প্রধান ক্যামেরা 64 MP মেগাপিক্সেল কম হলেও X7-এর অ্যাপারচার বড় (f/1.5) ও সেন্সর সাইজ উন্নত হওয়ায় লো লাইট পারফরম্যান্স ভালো। 
আল্ট্রাওয়াইড ক্যামেরা 8 MP, f/2.2, 120˚, 1/4.0″, 1.12µmআল্ট্রাওয়াইড ক্যামেরা 8 MP, f/2.2, 118˚, 1/4.0″, 1.12µmউভয়ের মেগাপিক্সেল সমান, কিন্তু X7-এ একটু বেশি ওয়াইড অ্যাঙ্গেল (120˚)।
4K@24/30fps, 1080p@30/60fpsভিডিও রেকর্ডিং 4K@24/30fps, 1080p@30/60/120fpsPoco X6-এ 1080p-তে 120fps ভিডিও সুবিধা থাকলেও X7-এ নেই, তবে 4K-তে বেশি ডিটেইল।
সেলফি ভিডিও 1080p@30/60fpsসেলফি ভিডিও 1080p@30fpsX7-এ 60fps পর্যন্ত ভিডিও সাপোর্ট করে – এটা ভিডিও ব্লগার বা সেলফি ভিডিওর জন্য ভালো।

সফটওয়্যার ও AI ফিচার

  • অপারেটিং সিস্টেম – অ্যান্ড্রয়েড ১৪
  • শাওমি হাইপারওএস
  • Poco X7 ডিভাইস অ্যান্ড্রয়েড ১৪ এর ভিত্তি করে HyperOS দ্বারা পরিচালিত।

তবে, MIUI ব্যবহারকারীরা এর মধ্যে হয়ত নতুন কিছু ফিল করবেন না, কারন এটা MIUI এর সর্বশেষ সংস্করকরণের মতোই। কিন্তু এটা আরো মসৃণ এবং আরো অপ্টিমাইজড। শাওমি দাবি করেছে এই সফটওয়্যার  আরো উন্নত  হয়েছে। আবার শাওমি এর জন্য আরো 3টি  বড় সফটওয়্যার আপডেটের নিশ্চয়তা প্রদান করেছে। তবে মনে রাখতে হবে, বিভিন্ন শাওমি ডিভাইসে কিছু বৈশিষ্ট্য ভিন্ন হতে পারে, এবং Poco ফোনে সাধারণত শাওমি ফোনের তুলনায় কিছু আলাদা সফটওয়্যার বৈশিষ্ট্য থাকে। যদিও বছরের পর বছর ধরে পার্থক্যটি কমে এসেছে এবং HyperOS এর Poco ভেরিয়েন্টে কেবল সামান্য পরিবর্তন এসেছে। 

উদাহরণস্বরূপ, Poco স্মার্টফোনগুলিতে অ্যাপ ড্রয়ারটি ডিফল্টরূপে চালু থাকে এবং ডিভাইসটি লক করতে হোম স্ক্রিনের একটি খালি জায়গায় দুবার ট্যাপ করতে হয়। 

Poco X7 এর সফটওয়্যার পারফোরম্যান্স ভালো এবং দ্রুত কাজ করে, তবে ব্লোটওয়্যার  এখনো একটি সমস্যা হয়ে আছে। উল্লেখ্য,  Poco ভবিষ্যতে OTA আপডেটের মাধ্যমে এই সমস্যা সমাধান করবে।

AI এর সাহাযে Poco X7 ডিভাইসে অনেক কাজ সহজে করা যাবে। যেমনঃ

  •  AI স্মার্ট ক্লিপের মাধ্যমে ছবি থেকে ভিডিও তৈরি করা, 
  • AI কাটআউট দিয়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, 
  • AI Sky দিয়ে আকাশের রঙ পরিবর্তন করা, 
  • AI এক্সপ্যানশন দিয়ে ছবি প্রসারিত করা, 
  • AI এনহ্যান্সমেন্ট দিয়ে ছবির তীক্ষ্ণতা বাড়ানো এবং 
  • AI Erase Pro দিয়ে ছবি থেকে অবাঞ্ছিত বস্তু সরানো।

পোকো দাবি করেছে যে এই ডিভাইসে গুগলের অন্যান্য AI বৈশিষ্ট্যও রয়েছে। দুর্ভাগ্যবশত, ডিভাইসগুলি ব্যবহার করার সময়, চ্যাট উইথ জেমিনি এবং এআই নোটসের মতো বৈশিষ্ট্যগুলি ছাড়া এই বৈশিষ্ট্যগুলির বেশিরভাগই পাওয়া যায় না। 

Poco X7 এর সাথে এর আগের পূর্বসূরী  Poco X6 এর ডিসপ্লে  তুলনামূলক আলোচনাঃ

Poco X7Poco X6মন্তব্য 
HyperOS 1.04 (Android 14)-এ চলে HyperOS 1.04 (Android 13)-এ চলেPoco X7-এ HyperOS সফটওয়্যারটি আরও উন্নত এবং অপটিমাইজড
AI স্মার্ট ক্লিপ, AI কাটআউট, AI স্কাই, AI এক্সপ্যানশন, AI এনহ্যান্সমেন্ট, AI Erase Pro, গুগলের AI ফিচারও রয়েছে AI ফিচারগুলি সীমিত ছিলPoco X7-এ AI ফিচারগুলি অনেক উন্নত হয়েছে

কানেক্টিভিটি

  • WiFi 6
  • Bluetooth 5.4
  • NFC
  • 5G মডেম

Poco X7 এর কানেক্টিভিটি মোটামুটি ভালো মানের, বিশেষ করে 5G এবং Bluetooth 5.4এর ফিচারসের দিক দিয়ে। তবে এর WiFi 6 কিছুটা ধীরগতি। যাদের সব সময় ওয়াইফাই এর উপর প্রাধান্য থাকে তারা এটা আবার ভাবতে পারেন। 

তাছাড়া এর কানেক্টিভিটি অন্য অপশনগুলোর মধ্যে রয়েছে NFC এবং একটি 5G মডেম।  14 5G ব্যান্ড এবং 17 4G ব্যান্ড সহ, এটিতে সলিড ফ্রিকোয়েন্সি কভারেজও রয়েছে, যা বিশ্বের বেশিরভাগ জায়গায় সিগন্যাল নিশ্চিত করার জন্য যথেষ্ট।

Poco X7 স্টেরিও স্পিকার এবং একটি IR ব্লাস্টার সহ আসে যাতে সামঞ্জস্যপূর্ণ ডিভাইসগুলির জন্য ফোনটিকে রিমোট কন্ট্রোল হিসাবে ব্যবহার করা যায় । এর সিম স্লটে দুটি ন্যানো সিম কার্ড ফিট করা যায়। USB-C পোর্টটি শুধুমাত্র USB 2.0 গতির মাধ্যমে সংযুক্ত থাকে, তা  তবে তুলনামূলকভাবে দ্রুত চলে।

Poco X7  আরও একটি প্রযুক্তি ব্যবহার করে, যার নাম Sensor Assisted Positioning। এটি বিভিন্ন সেন্সর ব্যবহার করে, যেমন 

  • অ্যাকসিলেরোমিটার, 
  • জাইরোস্কোপ ইত্যাদি, 

যা নেভিগেশন সিস্টেমের সঠিকতা বাড়াতে সহায়তা করে। আর 

  • Wireless Network এবং 
  • Data Network 

এই গুলো ব্যবহার করেও সঠিক পজিশন নির্ধারণ করা যায়। এই সমন্বয়ে ফোনটি অত্যন্ত নির্ভুলভাবে পজিশন চিহ্নিত করতে পারে, যা বিশেষত গুগল ম্যাপ বা অন্য নেভিগেশন অ্যাপ ব্যবহার করার সময় কাজে আসে।

Poco X7 এর সাথে এর আগের পূর্বসূরী  Poco X6 এর কানেক্টিভিটি ফিচারের  তুলনামূলক আলোচনাঃ

Poco X7Poco X6মন্তব্য 
Bluetooth 5.4

Bluetooth 5.3 Poco X7-এ উন্নততর Bluetooth ভার্সন, যা আরও দ্রুত এবং স্থিতিশীল কানেকশন দেয়।
সব ভার্সনে NFC রয়েছে NFC  আছে, তবে বাজারভেদে ভ্যারিয়েশনPoco X7-এ সব মডেলে NFC থাকায় এটি আরও ব্যবহারযোগ্য।
Wi-Fi 6 
Wi-Fi 6দুইটিতেই Wi-Fi 6 থাকলেও Poco X7 তে স্পিড কিছুটা কম (1×1 MIMO থাকার কারণে)।

অডিও ভিডিও

  • ডিসপ্লে: 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি AMOLED
  • অডিও: স্টেরিও স্পিকার 
  • HDR10+  ও Dolby Vision সাপোর্ট আছে 

Poco X7 ডিভাইসে কল কোয়ালিটি খুব ভালো, এবং Airtel ও Jio নেটওয়ার্কে 5G কানেকশনও ভালোভাবে কাজ করেছে। এই ফোনে টাইপিং এবং হ্যাপটিক ফিডব্যাকও যথেষ্ট উন্নত। তাছাড়া X7 -তে গেমিংয়ের অভিজ্ঞতা ভালো পাওয়া যায়। 

Poco X7-এ স্টেরিও স্পিকার রয়েছে এবং এটি Dolby Atmos এনহ্যান্সমেন্ট সাপোর্ট করে (ডিফল্টভাবে চালু)। উপরের স্পিকারটি ইয়ারপিস হিসেবে কাজ করে; এটি খুব বেশি জোরে শব্দ তৈরি করে না, এবং থাম্পের অভাব থাকতে পারে। তবে অডিও ব্যালেন্স ভালো।

ফোনের ডিসপ্লে বড় এবং রিফ্রেশ রেট উন্নত হওয়ায় ভিডিও দেখার জন্য অনেক ভালো, কারণ AMOLED স্ক্রিনে কালার কনট্রাস্ট এবং ব্ল্যাক লেভেল ভালো থাকে।  HDR10+ এবং  Dolby Vision সাপোর্ট থাকায় ভিডিওর ভিজ্যুলিটি মসৃণ ও উন্নত অভিজ্ঞতা প্রদান করে।  Widevine DRM লেভেল L1, যার মানে 1080p রেজোলিউশনে স্ট্রিম করা যায়। তাছাড়া AMOLED ডিসপ্লের কারণে তা আরো উন্নত রঙ প্রদর্শন করতে পারে।  

Poco X7 এর সাথে এর আগের পূর্বসূরী  Poco X6 এর অডিও ভিডিও ফিচারের  তুলনামূলক আলোচনাঃ

Poco X7Poco X6মন্তব্য 
HDR10+ সাপোর্ট রয়েছে 

HDR10 সাপোর্ট আছে Poco X7-এ যা উচ্চ-মানের ভিডিও দেখার জন্য এটিকে একটি ভাল অপশন করে তোলে।

সিকিউরিটি

  • ফেস আনলক
  • ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • সিকিউরিটি প্যাচ
  • ডাটা এনক্রিপশন

Poco X7 কে ডিসপ্লেতে অবস্থিত একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করে বায়োমেট্রিকভাবে আনলক করা যেতে পারে এবং এটি দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে কাজ করে। এই ডিভাইস সেলফি ক্যামেরা ব্যবহার করে 2D ফেসিয়াল রিকগনিশনে আনলক করতে পারে, যদি পর্যাপ্ত আলো থাকে। তাছাড়া এই ডিভাইসে ডাটা এনক্রিপশন প্রযুক্তি রয়েছে, যা ব্যবহারকারীর সব ডাটা নিরাপদ থাকে। 

Poco X7 ৪ বছরের জন্য নিয়মিত সিকিউরিটি আপডেট এবং প্যাচ পেতে পারে, যা ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করে।

ব্যাটারি এবং চার্জিং

  • ব্যাটারি-৫,১১০mAh
  • ফাস্ট চার্জ – 45W সাপোর্ট

Poco X7 ফোনটিতে ৫,১১০mAh (গ্লোবাল) ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা তার পূর্বসূরী Poco X6 ফোনের প্রায় সমান, ব্যবধান খুব সামান্য। ব্যাটারিটি খুব বেশি বড় না, তবে উচ্চ ঘনত্বের। এটা শূন্যের নীচের তাপমাত্রায়ও উন্নত কার্যক্ষমতা  প্রদান করে। 

এই ডিভাইস  45W পর্যন্ত দ্রুত চার্জিং সাপোর্ট  করে এবং খুচরা বান্ডেলের অংশ হিসাবে একটি 45W পাওয়ার অ্যাডাপ্টার সাথে থাকে।  তবে আগের Poco X6 এর সাথে  67W চার্জার পাওয়া যায়। 

Poco X7 এর ব্যাটারি  রানটাইম ভালো। ১৫ মিনিটে ৩৫% চার্জ, ৬২% – আধ ঘন্টায়, এবং সম্পূর্ণ চার্জ হতে ৫২ মিনিট সময় লাগতে পারে। তাছাড়া তা সারাদিন ভারী ব্যবহার করার পরেও তা  ১৭.৫ ঘন্টা স্থায়ী হয়ে থাকে। 

Poco X7 এর সাথে এর আগের পূর্বসূরী  Poco X6 এর ব্যাটারি বিভাগে  তুলনামূলক আলোচনাঃ

Poco X7Poco X6মন্তব্য 
ব্যাটারি- ৫,১১০mAh

৫১০০ mAh Poco X7-এ ব্যাটারি কিছুটা বড়।
45W ফাস্ট চার্জিং 67W  ফাস্ট চার্জিং Poco X7 এর 45W তুলনামূলকভাবে একটু কম শক্তিশালী।

প্রাইসিং

Poco X7 5G মোবাইল দুটি ভিন্ন ভিন্ন ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যায়। ভেরিয়েন্ট অনুযায়ী মোবাইলের দাম নির্ধারিত।

  • ৮GB RAM + ১২৮GB স্টোরেজ যার বাংলাদেশে মূল্য ৳.28,500 (Unofficial)
  • ৮GB RAM + ২৫৬GB স্টোরেজ যার বাংলাদেশে মূল্য ৳.31,000 (Unofficial)

তবে এর মূল্য পাইকারী ও খুচরা বিক্রয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তাছাড়া বিভিন্ন ই-কমার্স সাইট এবং অফার অনুযায়ী ভিন্ন হতে পারে। যেহেতু স্মার্টফোনের মূল্য বাড়ে/কমে, সুতরাং ক্রয় করার আগে বিশস্ত ওয়েবসাইটে এর ফিচার ও মূল্য তালিকা দেখে নেওয়া উচিত।

রেকমেন্ডেশন

Poco X7 5G মূল্যের দিক থেকে ভালো প্রমাণ হয়। কারণ এটি মূল্যের সাথে ভারসাম্য রক্ষা করে অনেক ফিচার অফার করে। এর উজ্জ্বল AMOLED ডিসপ্লে এবং উচ্চ-মানের ফিনিশের সাথে বিশেষভাবে ভালো স্কোর করে।

এটা বলা যায় না যে Poco X7 তার আগের মডেল Poco X6 থেকে অনেক উন্নত হয়েছে, তবে এর নতুন ডিজাইন, একটি নতুন চিপসেট এবং একটি উন্নত ক্যামেরা, সম্পূর্ণ জল প্রতিরোধ ক্ষমতা এবং উন্নত শক শোষণ অবশ্যই উল্লেখ করার মতো উন্নতি।

যারা মাল্টিমিডিয়া-কেন্দ্রিক স্মার্টফোন খুঁজছেন এবং অসাধারণ ব্যাটারি লাইফ আশা করেন, তাদের জন্য POCO X7 একটি দুর্দান্ত পছন্দ। এর বিল্ড কোয়ালিটি ভালো এবং ভালো আলোকিত পরিবেশেও আকর্ষণীয় ছবি তোলা যায়। নিয়মিত X7-তেও তিন বছরের জন্য প্রধান OS আপডেটের (একটি সমস্যা আছে) প্রতিশ্রুতি দিয়ে POCO প্রতিদ্বন্দ্বীদের সাথে তাল মিলিয়ে চলতে পারে। তবে, অতিরিক্ত প্রি-ইনস্টল করা অ্যাপ কমিয়ে সফ্টওয়্যার অভিজ্ঞতা উন্নত করার কথা ব্র্যান্ডটিকে বিবেচনা করতে হবে।

পরিশেষে, পোকো এক্স৭ কি ক্রয় করার মতো মোবাইল? এর ডিজাইন কি সুন্দর? হ্যাঁ, অবশ্যই। এই পোকো এক্স৭ এর একটি কমপ্লিট স্পেসিফিকেশন  শীট রয়েছে, যার সব প্রতিশ্রুতি পূরন করছে। তাহলে বলা যায়, Poco X7 সাধারণ ব্যবহারকারীদের জন্য ভালো একটি ফোন এবং এই বাজেটে হয়ত অন্য অপশনে সব কিছু পাওয়া নাও যেতে পারে। তবে  Xiaomi এর পোর্টফোলিওতেও আরও ভালো ডিল খুঁজে পেতে পারেন । আশা করা যায়, সময়ের সাথে সাথে, Poco X7 এর দাম কমার সাথে সাথে এটি নিজেই একটি ভালো ডিল হয়ে উঠবে!


Comments

One response

  1. This was incredibly helpful. Thank you!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *